জরুরী নিয়োগ        Admission Going On..        

মোঃ নূরুজ্জামান তালুকদার

প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার কথা

জাতীয় উন্নয়নের পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার সার্বিক উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে চাই আলোকিত মানুষ। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরাই সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন করে আপামর মানব সমাজের মঙ্গল বয়ে আনতে পারে। যথার্থ শিক্ষা প্রদান করা হলে প্রতিটি শিশু হয়ে উঠবে আগামী দিনের যোগ্য নাগরিক। এ লক্ষ্যকে সামনে রেখে ২০০২ শিক্ষাবর্ষে অ্যাসেড-এর স্কুল কার্যক্রম শুরু হলেও অভিভাবকবৃন্দের দীর্ঘ আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সাল থেকে আমরা অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠিত করি যা বর্তমানে মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ নামে পরিচালিত হচ্ছে। শিক্ষার উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ কার্যক্রমে নিয়োজিত আছেন একদল দক্ষ, উদ্যমী, পরিশ্রমী শিক্ষক। যাদের মেধায়, মননে ও সকল কাজের মূলে সব সময় থাকে তাদের শিক্ষার্থীদের উন্নয়ন ভাবনা।

তাদের আন্তরিক প্রচেষ্ঠায় এরই মধ্যে মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে, ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।


মোঃ নূরুজ্জামান তালুকদার

প্রধান উপদেষ্টা

মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চেয়ারম্যান

অ্যাসেড স্কুল

মোহাম্মদ নূরুল আলম তালুকদার

ব্যবস্থাপনা পরিচালক

ব্যবস্থাপনা পরিচালকের কথা

শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা, মূল্যবোধসম্পন্ন ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ 'আলোকিত মানুষ' গড়ার প্রত্যয় নিয়ে মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ তার অবিস্মরণীয় অগ্রগতি ও গৌরবোজ্জ্বল অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে চর্চা হয় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার প্রতিটি ধাপ। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে হতে হবে যুগোপযোগী ও আধুনিক। যেখানে শুধু পাঠ্যসূচি নির্ভর পড়ালেখাই নয় বরং শিক্ষার পাশাপাশি চর্চা হবে সহ-পাঠ্যক্রমিক বিষয়েরও। এ ধারায় মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ জাতীয় পাঠ্যক্রম বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে শিক্ষা সম্পূরক বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা করে আসছে। আর এ সব কার্যক্রম একজন শিক্ষার্থীকে পূর্ণ মানবিক গুণাবলিতে বিকশিত করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করে দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখছে।

সুন্দর পরিবেশ, বিজ্ঞানসম্মত পাঠ্যসূচি আর শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং দেশব্যাপী অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতার সমন্বয়ে মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ একটি ব্যতিক্রমী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। আশা করি সকলের সহযোগিতায় ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মোহাম্মদ নূরুল আলম তালুকদার

ব্যবস্থাপনা পরিচালক

মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ

প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ

অ্যাসেড খুল

মোঃ আনোয়ার হোসেন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ

ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথা

জাতির একটি অংশকে সৎ, আদর্শবান ও মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখে ২০১৩ সাল থেকে মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ এর যাত্রা।

যাত্রাকাল থেকেই ক্রম উন্নতির মাধ্যমে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালে ১২তম বছরে আমাদের পদার্পণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের রয়েছে নানা কর্মসূচী। এখানে প্রাতিষ্ঠানিক সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, শারীরিক শিক্ষা ও নিয়মিত কো-কারিকুলার এ্যাকটিভিটিজ (গান, কবিতা আবৃতি, অভিনয়, বিতর্ক, খেলাধুলা, বইপড়া) এর প্রতি বিশেষ জোর দেওয়া হয়।

এ ছাড়া পিছিয়ে পড়া ও অমনোযোগী শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করে পাঠে মনোযোগী ও দায়িত্ব সচেতন করে গড়ে তোলা হয়। এ সকল নানা কর্মসূচির মাধ্যমে একজন শিক্ষার্থী বিজ্ঞান নির্ভর, উদার ও সংস্কৃতি সচেতন হয়ে ওঠে। নিয়মিত খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা ও সৃজনশীল বই পাঠের মাধ্যমে শিক্ষার্থী আলোকিত মানুষ হয়ে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।

আমাদের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকবৃন্দের সার্বিক সহযোগিতা পেলে আমরা আরো সচেতনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবো।

মোঃ আনোয়ার হোসেন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ

মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজ

যোগাযোগ